রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনা-৫(পূর্বধলা) নির্বাচনী আসনটি আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাসুম মোস্তফা শামীম Logo সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি– Logo ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত Logo সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত Logo নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন- প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাপাহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত Logo সাপাহারে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোর সীমান্তে মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

কয়েলের আগুনে পুরে নিঃস্ব ৭ পরিবার

Reporter Name / ১৩১৯ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ২:২৭ অপরাহ্ণ

 দিনাজপুরের খানসামা উপজেলায় কয়েলের আগুনে ৭টি পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র,কাপড়চোপড় সহ,গরু ৫ ছাগল ৭ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার খামারপাড়া ইউপির গারপাড়া গ্রামের পুবপাড়ায় রামনগর মাদ্রাসা সংলগ্ন ফজলুর রহমানের গোয়ালঘরে কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কাছে খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার ফজলুর রহমানের গোয়ালঘরে কয়েলের আগুনের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়লে তার বাড়ি দিয়ে শুরু করে পার্শ্ববর্তী বাড়ি আইনুল ইসলাম, আনোয়ার রহমান, মজনু রহমান, ফয়মদ্দিন ও এনছান আলী সহ ৭ জনের বাড়ি পুড়ে যায়। এতে তাদের আসবাবপত্র, গবাদিপশু, কাপড়চোপড়ও পুড়ে ছাই হয়ে যায়। তাদের পরিহিত কাপড় ছাড়া আর কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি। এরপর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন দরিদ্র ওই পরিবারগুলো। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও মো. তাজ উদ্দিন, এসিল্যান্ড মারুফ হাসান ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ। এ বিষয়ে ইউএনও মো. তাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিম্ন আয়ের মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে তাদের মাঝে আর্থিক সহায়তা ও বস্ত্র প্রদান করা হয়েছে। পরে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় পরিবারগুলো যাতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে না হয় এজন্য ঘর তৈরির জন্য টিন প্রদান করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবান মানুষদের প্রতি অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST