বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

এমপি শিবলী সাদিককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৪৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) ও তাঁর চাচা সমাজসেবক দেলোয়ার হোসেনকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার নারী-পুরুষদের উদ্যোগে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের ঢাকামোড় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দু’পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু’র নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু নেহা মোঃ মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান রহমত আলী, চার উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, বিরামপুর স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক মুকুল সরকার, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শিবলী আকাদ্দাস মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক খুরশিদ আলম মানিক, মেহেদী হাসান, আব্দুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা সমাজ, দল ও জনগণের কাছে তাকে হেয় প্রতিপন্ন কারার হীন মানসেই নানামূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা কিছু নিরীহ আদিবাসী মানুষকে ব্যবহার করে পরিকল্পিত ভাবে বানোয়াট সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশ করেছেন।

বক্তারা উক্ত মানববন্ধে শিবলী সাদিক এমপি ও তাঁর চাচা সমাজসেবক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এই বানোয়াট সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদ্বয়, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST