সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

উত্তরায় চলন্ত প্রাইভেটকারের উপর ফ্লাইওভারের স্ল্যাব পড়ে ৪ জন নিহত

Reporter Name / ২৫৯০ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ২:১৬ পূর্বাহ্ণ

সাগরিকা আক্তার মৌসুমী:ঢাকারাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেটকারের উপর ফ্লাইওভারের স্ল্যাব পড়ে ৪ জন নিহত। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদদীন এলাকার আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারে থাকা ছয় যাত্রীর চারজন নিহত হয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডাটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে করে প্রাইভেটকারে থাকা চারজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। উদ্ধার কাজ চলমান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিস, পুলিশ ও র‍্যাব চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, প্রাইভেটকারটিতে মোট ৬ জন মানুষ ছিলেন। তারা একই পরিবারের সদস্য। গার্ডার ছিটকে পড়ার পর পর দুজন বেরিয়ে যায় বলে জানা গেছে। তবে, তারাও আহত হয়েছেন। আর বাকি চারজন ঘটনাস্থলে (স্পটে) গাড়ির মধ্যেই মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধারে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST