মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক Logo সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত Logo আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ Logo বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo বেনাপোলে ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার Logo সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo সাহিত্য শূন্য পদক তাছলিমা আক্তার মুক্তা Logo নালিতাবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo শেরপুর-২ আসনে নির্বাচিত হওয়ার মূল হাতিয়ার এখন আঞ্চলিকতার পরিচয় Logo সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ইপিজেড থানা এলাকার,স্বর্ণ ও মোবাইলের জন্য গৃহবধূ খুন পুলিশের সহায়তায় আসমী গ্রেফতার

Reporter Name / ১৯৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৭ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের ইপিজেড এলাকায় শামীমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার পর স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবেশী কিবরিয়া জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণের দুল, আংটি ও মোবাইল। সোমবার (১৩ সেপ্টেম্বর) ইপিজেড থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা। তিনি বলেন, রোববার চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিংয়ের একটি ভবনে শামীমা নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হাত-পা বেঁধে মুখে কাপড় দিয়ে রাখে। এরপর বাসায় থাকা ১২ আনা স্বর্ণ, একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই মো. আজম বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রমাণের ভিত্তিতে মো. কিবরিয়া জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, কিবরিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আর্থিকভাবে অস্বচ্ছলতার কারণে পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করে স্বর্ণ ও মোবাইল লুট করে নিয়ে যায় সে। তিনি বলেন, কিবরিয়া শনিবার দিবাগত রাত ২টার পর ভিকটিম শামীমার দরজায় নক করে। কিবরিয়া পূর্ব পরিচিত ও পার্শ্ববর্তী ভাড়াটিয়া হওয়ায় শামীমা রুমের দরজা খুলে দেন। রুমে প্রবেশ করেই কিবরিয়া তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিনটি স্বর্ণের দুল, দুটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল লুট করে নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের নিউমুরিং তক্তার পুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ৫ম তলার ভাড়া বাসা থেকে শামীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমা পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙ্গামাটি বিজিবিতে চাকরি করেন বলে জানা যায়। উক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST