রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ডাক বাংলা প্রকাশনী’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রন্থের মোড়ক উন্মোচন ও লেখক সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত: Logo ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা Logo সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার বাংলাদেশ ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাতে দক্ষিণ হালিশহর মাদ্রাজীশাহ পাড়া এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সচেতনত যুব সমাজের সহযোগিতায় ইপিজেড থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাজীশাহ পাড়া আবুল খায়ের গলি সংলগ্ন ‘সাগর ভিলা’র চতুর্থ তলায় অভিযান চালায়। এ সময় ওই ভবনের একটি কক্ষ থেকে মোহাম্মদ নিজাম ওরফে নেজাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর নিজামের দেহ তল্লাশি করে ২০০ পিস এবং তার ঘরের আলমারি থেকে আরও ২০০০ পিসসহ মোট ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৭০,৭২০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। গ্রেফতার নিজাম ওই এলাকার মমতাজ কলোনির আহম্মদ কবিরের ছেলে। সে বর্তমানে সাগর ভিলার ওই কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। ইপিজেড থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST