সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আব্দুর রব ছেরনিয়াবাত ইতিহাসে চিরঞ্জীব

Reporter Name / ১৮৫২ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৩:৪৫ পূর্বাহ্ণ

 নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের সদস্য আব্দুর রব ছেরনিয়াবাত ইতিহাসে চিরঞ্জীব। আব্দুর রব ছেরনিয়াবাত বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন কৃষিবান্ধব মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য হিসেবে দেশের কৃষি উন্নয়ন, ভূমি সংস্কার এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও আব্দুর রব ছেরনিয়াবাতসহ যারা শহীদ হয়েছেন তাদের অবদান নতুন প্রজন্মকে জানাতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে তিনি যে বাড়িতে শহিদ হয়েছিলেন, মিন্টু রোডের সে বাড়িটিতে ছেরনিয়াবাত ভবন নামকরণ করার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান। তিনি আরো বলেন, ১৫ আগস্টের শহীদদের আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে। বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের সদস্য শহিদ আব্দুর রব ছেরনিয়াবাতের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এর উদ্যোগে ১৯ আগস্ট সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব মোঃ ইউনুস আলী প্রামানিক, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য খন্দকার তারেক রায়হান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি শেখ শরিফুল ইসলাম, ন্যাপ ভাসানীর সহ-সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ জনতা সাংষ্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, নারী নেত্রী শেফালি বেগম, যুব নেতা মোঃ আবদুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ বলেন, আব্দুর রব ছেরনিয়াবাদ একজন নির্লোভ, নিরহংকার, সৎ ও মানবিক মানুষ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সাধারণ মানুষের কল্যাণে আজীবন কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে ভূমি সংস্কার, নদী ভাঙ্গন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও সাইক্লোন প্রতিরোধে বিশেষ অবদান রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST