সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটির সবাই কে এগিয়ে আসতে হবে: ওসি আঃ করিম

Reporter Name / ২০০২ Time View
Update : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৩:২০ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর নারিকেল তলাস্থ বিট পুলিশিং কমিটি(৭৮)এর আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভা আজ ১৯জুন, বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন-সেকেন্ড অফিসার আলতাফ হোসেন। বিট পুলিশিং ৭৮ এর সভাপতি মোঃ হাছি মিয়ার সভাপতিত্বে ও বিট ইনচার্জ মোঃ কামাল হোসেন (এস,আই)এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমিউনিটির বাসিন্দা মোঃ ওমর ফারুক, ইফতেখার হোসেন জিসান,আল আমিন তাজ্ববীতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমিন উল্লাহ,এস আই মোঃ আজিজুল হক, সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ওসি আঃ করিম বলেন, এলাকায় অপরাধ মূলক কাজ হলে অবশ্যই ফোনে বা ৯৯৯ আইন শৃঙ্খলা বাহিনী কে অবগত করা নাগরিকের অধিকারের অংশ। তেমনি খবর পাওয়া মাত্রই আমরা বিট পুলিশিং কমিটির মাধ্যমে আইনী সহায়তা ও পুলিশের সেবা পৌঁছে দিতে বাধ্য। এছাড়া বিট এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ও অপরিচিত কাউকে দেখলেই তার তথ্য ও ঠিকানা জানা জরুরী। বিকেল দায়িত্বশীল ব্যক্তিবর্গ নাগরিক সেবার জন্য সামাজিক নিরাপত্তা ও ছিনতাই, ঝাপটাবাজ, জুয়ার আসর, মাদক- কিশোর গ্যাং প্রতিরোধে সবাই কে এগিয়ে আসার দৃঢ় আহ্বান করেন। শেষে ওসি আঃ করিম উপস্থিত সকলের মাঝে নাগরিক ফরম বিনামূল্যে বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST