মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক Logo অভয়নগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ; পিয়ার আলীর বহিষ্কার দাবি Logo স্বাধীনতা নারী উদ্যোক্তা ফোরাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত :
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ডিবি পুলিশের বিচক্ষণতায় অস্ত্র গুলিসহ আটক ০১(এক)।

Reporter Name / ২১৩০ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৭ পূর্বাহ্ণ

 নোয়াখালীর ডিবি পুলিশের নিকট জনৈক আবুল হায়াৎ রনি তথ্য দেয় যে, অত্র জেলার কবিরহাট থানা এলাকায় মাদলা গ্রামে আব্দুল রহিমের বসতঘরে অস্ত্র গুলি রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে এসআই(নি.) মো: সাঈদ মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের পারিপার্শ্বিকতায় তথ্যদাতার তথ্যের উপর সন্দেহ জন্মায়। তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা মোতাবেক তথ্যদাতা আবুল হায়াত রনিকে হেফাজতে নিয়ে অভিযান শুরু করে এবং তথ্যদাতার দেখানো মোতাবেক ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ০২(দুই) রাউন্ড কার্তুজ দেখতে পায় এবং জব্দ করে। ঘটনাস্থলেই উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের দেয়া তথ্যের ভিত্তিতে জানতে পারে উক্ত তথ্যদাতা আবুল হায়াৎ রনি(২৩), পিতা- মৃত আবুল খায়ের, মাতা- ফিরোজা বেগম, সাং- মাদলা(আবুল খায়ের পিয়নের বাড়ী), ৭নং বাটইয়া ইউপি, ০৭ নং ওয়ার্ড, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী বাড়ীর মালিক আব্দুল রহিমের সাথে জায়গা-জমি সংক্রান্তে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। উক্ত বিরোধের জেরে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলমান। তাৎক্ষণিকভাবে উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সে স্বীকার করে যে, পূর্ববিরোধের কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে গতকাল উক্ত রহিমকে ফাসানোর উদ্দেশ্যে উক্ত অস্ত্রগুলি সে রহিম বা তার পরিবারের অজ্ঞাতসারে উক্ত স্থানে রেখে যায়। এ বিষয়ে ধৃত আসামী আবুল হায়াৎ রনির বিরুদ্ধে কবিরহাট থানায় অদ্য ১৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST