বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৫ তলা বাসা দখলকারী সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল

Reporter Name / ৯২৪ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ

 গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুর উপজেলার শৈলাট গাজীপুরের বাসিন্দা ব্যবসায়ী কবির তালুকদারকে মারধর করে ৫ তলা বাসা থেকে বের করে দিয়ে সেই বাসা দখল করে নেওয়া যুবদলের শ্রীপুর পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও দখল, ভয়ভীতি ও হামলা করে আহত করার মতো সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত হয়েছেন বলে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যাহা সংগঠন বিরোধী একটি শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবেনা, তা আগামী এক দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন’র সম্মুখে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা বলেন, আমরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এমন একটি খবর জেনেছি তাই তাকে নোটিশ দেওয়া হয়েছে। আগামীকালের (বুধবার) সরাসরি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এর কাছে জবাব দিতে বলা হয়েছে। তার বক্তব্য শুনার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নিবে কেন্দ্রীয় যুবদল। এই বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও সেলিম আহমেদ ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST