বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বানারীপাড়ায় নিবন্ধনহীন এক ক্লিনিক ও ৩ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

Reporter Name / ২২৫৮ Time View
Update : রবিবার, ২৯ মে, ২০২২, ৫:০৬ অপরাহ্ণ

 

 

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার চাখারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ২৮ মে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম উপজেলার চাখারে বরিশাল সদর হাসপাতালে ফাইভ ডক্টর’স ক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার,আনোয়ার হোসেনের বনানী ডায়গনস্টিক সেন্টার ও সৈয়দ আবু বকর সিদ্দিকের চাখার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে নিবন্ধন না থাকায় এগুলো বন্ধ করে দেন। এসময় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম বলেন,৭২ ঘন্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের স্বাস্থ্য অধিদপ্তরের নিদের্শনার আলোকে চাখারে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বন্ধের এ মৌখিক নির্দেশ না মানলে পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও বিশারকান্দিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে ওঠা নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলমের এ উদ্যোগকে সাধুবাদ জানালেও এটা যেন নিছক ‘আইওয়াশ’ না হয় সেই দাবি স্থানীয় সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST