রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে Logo বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে রনি মিয়া উপ-কৃষি ও সমবায় সম্পাদক নির্বাচিত Logo সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ Logo বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী Logo শিক্ষার গুণগত মান উন্নয়নে চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত Logo খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ Logo ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত Logo মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ’লীগের সম্মেলনে সভাপতি শাওন প্রজা ও সাধারন সম্পাদক জসিম উদ্দিন নির্বাচিত

Reporter Name / ২৪২৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৮:২৭ পূর্বাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃবিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ১৯ জুন ২০২২,রবিবার,সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। খবর বাপসনিউজ।বহি:বিশ্বের একটি শক্তিশালী সংগঠন হিসাবে পরিচিত সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে অনুমোদন দিয়ে ছিলেন। দীর্ঘ ১৮ বছর সংগঠনটি মুজিব আদর্শে অনুপ্রানিত হয়ে সর্বরকমের কার্যক্রম সুষ্ট ভাবে পরিচালনা করে আসছে। সম্মেলনকে ঘিরে কাউন্সিলরদের পদচারনায় উৎসবমুখর হয়ে উঠে নির্বাচন চত্তর। মুহ মুহ জয় বাংলা শ্লোগানে কাউন্সিলদের বিপুল সমর্থনে সর্বসম্মতিতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শাওন প্রজা (প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক) এবং জসিম উদ্দিন। এছাড়াও কাউন্সিলে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকে।সম্মেলনে আলোচনা অংশগ্রহন করেন বিদায়ী সভাপতি মোয়াজেম ইকবাল,বিদায়ী সাধারন সম্পাদক ফখরুল আহসান শেলী, প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মাহবুবুর রহমান মিলন, ইলিয়াস ঠাকুর, আজিজুর রহমান, কুদরত আলী, একেএম হোসেন সোহেল, সামসুদ তোহা, মো. নূর, একেএম রুমেল, করিমুজজামান, সামসুর রহমান সামু, মনিরুল ইসলাম মনির, শাহজাহান কাজী, ইউনুস হোসাইন,রফিকুল আলম, মইনুল হক, সহিদুল ইসলাম, রেমান খান ও ম. মোক্তার প্রমুখ। নব নির্বাচিত সভাপতি শাওন প্রজা তার আলোচনায় সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নব নির্বাচিত সাধারন সম্পাদক জসিমউদ্দিন বলেন, দেশের অগ্রগতিতে অতিতের ন্যায় ভবিষ্যতে আরও শক্তিশালী ভুমিকা পালন করবেন । সুন্দর ও মনোরম পরিবেশে নৈশভোজের মধ্যেদিয়া সম্মেলন সমাপ্ত হয়।সম্মেলনের প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,জাতীয় চারনেতাসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাঁড়িয়ে একমিনিট কাল নীরবতা পালন করা হয় |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST