শনিবার, ০২ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মহান মে দিবস আজ: শ্রমিক অধিকার ও ন্যায্যতার পথচলার অঙ্গীকার Logo জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন Logo ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার Logo দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ 
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাড়ে ৩ ঘণ্টা পর গাইবান্ধা স্টেশন ছাড়ল দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন।

Reporter Name / ২২১৩ Time View
Update : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৩:১৮ পূর্বাহ্ণ

মো সাব্বির হোসেন রনি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: ইঞ্জিন বিকল হয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আটকা পড়া দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গেছে। সোমবার (৪ জুলাই) সাড়ে তিন ঘণ্টা পর রিলিফ ইঞ্জিন সংযোগ দিয়ে ট্রেনটি বিকেল সোয়া ৫টার দিকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা স্টেশন মাস্টার (দায়িত্বরত) মো. আব্দুর রশিদ জানান, লালমনিরহাট থেকে একটি রিলিফ ইঞ্জিন বিকেল ৫টার দিকে গাইবান্ধা স্টেশনে এসে পৌঁছায়। এরপর ইঞ্জিনটি বিকল ইঞ্জিনের সঙ্গে সংযোগের পর নির্দিষ্ট গন্তব্য পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে আটকা থাকলেও অন্য ট্রেন চলাচলে সমস্যা হয়নি বলে জানান তিনি। এর আগে, সোমবার দুপুর পৌনে ২টার দিকে গাইবান্ধা স্টেশনের ১ নাম্বার লাইনের উপর আটকা পড়ে ট্রেনটি। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা ৭৬৭ আপ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা স্টেশনে এসে ৪ মিনিট যাত্রাবিরতি দেয়। কিন্তু হঠাৎ করে ইঞ্জিন বিকলের কারণে আটকা পড়ে ট্রেনটি। অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল না হওয়ায় বিষয়টি লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরে সেখান থেকে রিলিফ ইঞ্জিন গাইবান্ধায় পৌঁছিলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ করে ইঞ্জিন বিকলের ফলে দীর্ঘ সময় অপেক্ষায় দুর্ভোগে পড়েন ট্রেনের শতশত যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST