মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুরের পক্ষে সংবাদ সম্মেলন

Reporter Name / ৪৭১ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ

 স্টাফ রিপোর্টারঃ নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)-এর নেতৃত্বে উপজেলা সদরের মেডিকেল মোড় থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন, “সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী অতীতে সংস্কারপন্থী ছিলেন এবং আওয়ামী নেতাদের সঙ্গে আতাত করে দলে বিভক্তি সৃষ্টি করেছিলেন। বর্তমানে বিএনপি যখন একজন সৎ ও যোগ্য প্রার্থী মোস্তাফিজুর রহমানকে মনোনীত করেছে, তখন তিনি ও তাঁর অনুসারীরা অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। আমরা দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবাঞ্ছিত ঘোষণা করছি।” সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) বলেন, “দলের হাই কমান্ড অনেক যাচাই-বাছাই করে সৎ ও যোগ্য নেতা হিসেবে মোস্তাফিজুর রহমানকে ধানের শীষের প্রার্থী মনোনীত করেছেন। আমরা ধানের শীষের রাজনীতিতে বিশ্বাসী। তাই দলের প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।” তিনি আরও বলেন, “যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করবে, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে। একই সঙ্গে সবাইকে দলের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।” এসময়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান (মুকুল), সহ-সভাপতি আব্দুল কাহার মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST