রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

 হারুনুর রশিদ, , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬” শুরু হয়েছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে সেমিনার ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, শিক্ষা অফিসার ওহেদুজ্জামান প্রামানিক, বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষকে সরাসরি ভূমি সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST