বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে গলায় ফাঁস দেওয়া গ্রামপুলিশের মরদেহ উদ্ধার Logo নেত্রকোণায় বিএডিসি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি Logo চট্টগ্রামে তিন উপজেলায় সন্ত্রাস ঠেকাতে এআই ক্যামেরা-ড্রোন Logo গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ Logo নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম এর শুভেচ্ছা বার্তা Logo কৃষি মন্ত্রণালয়ে দোসর চক্রের দাপট? ফয়সাল ইমাম অপসারণের পর উঠছে খোরশেদ আলমের নাম Logo সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা Logo জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Logo ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে গলায় ফাঁস দেওয়া গ্রামপুলিশের মরদেহ উদ্ধার

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ণ

 নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রামপুলিশের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকির আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল হক উপজেলার ২ নম্বর গোয়ালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রুবেল হকের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি সমাধানের জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান। পরে চেয়ারম্যান উভয় পক্ষের কথা শুনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে বুঝিয়ে তাঁদের একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পর রাত ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় কয়েকজন আমবাগানে গিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, রুবেলের স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের সন্দেহের অভিযোগ করা হয়েছিল। পরে উভয় পক্ষের কথা শুনে তাঁদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য বুঝিয়ে স্বামী-স্ত্রীকে একসঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সকালে রুবেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST