সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে অসুস্থ খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া খায়ের

Reporter Name / ২২৫৭ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া খায়ের করা হয়েছে। শুক্রবার বাদ জুম’য়া থানা কম্পাউন্ড মসজিদ, উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ, মডেল মসজিদ, জিরো পয়েন্ট তালপুকুর জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল মসজিদ কর্তৃপক্ষকে খাদ্যমন্ত্রী মহোদয়ের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়। মোনাজাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের রোগমুক্তি কামনা করেন। এসময় থানা কম্বাউন্ডে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন। মোনাজাত শেষে তিনি এ প্রতিবেদককে জানান, জাতীয় সংসদ-এর ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয় সম্প্রতি পিত্তথলি প্রদাহ জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত রোগমুক্তি লাভ করবেন এই দোয়া করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST