বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার বাজারে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা। জানা গেছে, “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮০৯ টাকা ব্যয়ে বাজার এলাকায় আরসিসি সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে সাপাহার উপজেলা পরিষদ। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকার সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। আরসিসি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজারে যান চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST