বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিকদের ভাগ্যোন্নয়নে বাংলাদেশ প্রেস ক্লাব নিরলস কাজ করে যাচ্ছে : দ্বি-বার্ষিক সম্মেলনে ফরিদ খান

Reporter Name / ৬৩৪ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৪ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা অধিকারবঞ্চিত ও নিপীড়িত সাংবাদিকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুস্পষ্ট ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের রন্ধ্রে রন্ধ্রে যেসব অপকর্ম ও দুর্নীতি হচ্ছে সেগুলো নিজেদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। “জনস্বার্থে সাংবাদিকতা , সাংবাদিকতায় নিরাপত্তা…. জাগো”এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলা কৃষি অফিস হলরুমে আয়োজিত বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক মীর মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব খাইরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা আক্তার।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল উপজেলার আহ্বায়ক আব্দুল হান্নান আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা,আবু তাহের সাগর , নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন,। আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও গফরগাঁও উপজেলা শাখার সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম  সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST