সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৭৩৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ

 বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় গত ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ছাইফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে মাদক পরিবহনের সময় তিন নারীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—১. মোছাঃ সাথী আক্তার (৩০), স্বামী- মোঃ মাসুদ রানা, ২.মোছাঃ আজেদা বেগম (৪৪), স্বামী- মোঃ আবু তালেব খান, পিতা- মৃত আবুল হোসেন ৩.মোছাঃ শারমিন আক্তার (৩১), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট। র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে পারস্পরিক যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে মাদকবিরোধী লড়াইয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST