বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ

 শামীম তালুকদার, ব্যুরো চীফ,নেত্রকোণা নেত্রকোণায় সম্মিলিত মানবাধিকার জোট, বাংলাদেশ-এর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ২১এপ্রিল,২০২৬ নেত্রকোণা শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন অস্হায়ী কার্যালয়েে নবগঠিত কমিটি সন্ধ্যায় সদস্যদের উপস্হিতিতে ঘোষণা করা হয়। এই সংগঠনটি দেশের ৩৯টি সরকার নিবন্ধিত ও অনুমোদিত মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জোট ও সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের অঙ্গসংগঠন। একইসাথে এটি একটি সরকার অনুমোদিত সংগঠন হিসেবেও স্বীকৃত। ফলে এক ছাতার নিচে এতগুলো সংগঠন একযোগে কাজ করায় মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার কার্যক্রম আরও সহজ, গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সম্মিলিত মানবাধিকার জোটের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মজিবুর রহমান মিন্টু ও বিভাগীয় সাধারণ সম্পাদক শামীম তালুকদার স্বাক্ষরিত এই নবগঠিত জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য, এটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ কমিটি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওবায়দুল ইসলাম সাগর এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. রবিকুল ইসলাম রিপন। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আমিরুল ইসলাম তালুকদার (শিক্ষক), হাবিবা খানম পিংকি এবং সাংবাদিক সুমন আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মনিরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হাবিবুর রহমান, মোঃ রতন মিয়া ও নাসিম খান পাঠান। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর (জনি), সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, নারী বিষয়ক সম্পাদক হাফসা ইসলাম মোহ, সহ-নারী বিষয়ক সম্পাদক ফারজানা আহমেদ এবং প্রচার সম্পাদক মোঃ মানিক মিয়া। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (সাংবাদিক), অধ্যাপক লুৎফর রহমান ভূঁইয়া, কামাল হোসেন, মোঃ আবুল কালাম (শিক্ষক), আজমেরী বেগম, মোঃ সাইফুল ইসলাম আকন্দ (শিক্ষক), শফিক তালুকদার, নূরে আলম এবং রিজওয়ান আহমেদ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বাংলাদেশের সংবিধানের ১১ নম্বর অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটি রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্গত, যা রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ও মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করে। ফলে মানবাধিকার বিষয়টি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ—তা এই অনুচ্ছেদের মাধ্যমেই স্পষ্টভাবে প্রতিফলিত হয়। নেতৃবৃন্দ আরও বলেন, সংবিধানের এই মূল চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাবেন এবং এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST