মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name / ৪৩০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ

 আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। বুধবার (৩সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের গুরুত্বপূর্ণ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এ র্যালি অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি’র জাতীয় পতাকা, দলীয় ব্যানার ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্রীপুর পৌর এলাকা। দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম.রফিকুল ইসলাম বাচ্চু ” তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। শ্রীপুর পৌর বিএনপির এ আয়োজন প্রমাণ করে-জনগণ এখনো বিএনপি’র প্রতি আস্থাশীল। সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর বিএনপি আহবায়ক হুমায়ুন কবির সরকার। সঞ্চালনায়ঃ- শ্রীপুর পৌর বিএনপি সদস্য সচিব মোঃ- বিল্লাল হোসেন বেপারী, উপস্থিত নেতৃবৃন্দ র্যালিতে শ্রীপুর পৌর বিএনপি’ ১ম যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক কবির হোসেন, আহবায়ক সদস্য সাইফুল হক মোল্লা, শাহজান সজল, খোকন প্রধান, পৌর যুবদল সদস্য সচিব আবুতাহের, পৌর ছাত্রদল আহবায়ক মামুন আকন সদস্য সচিব আজিজুল হক রাজন, পৌর কৃষক দল আহবায়ক শাহজান মিয়া সদস্য সচিব জুয়েল, শ্রমিকদল জেলা সদস্য স্বপন সহ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি গণতান্ত্রিক আন্দোলনের নতুন উদ্দীপনা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করে আবারও জনগণের আস্থা অর্জন করতে হবে-এমন প্রত্যয় ব্যক্ত করেন তারা। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা ও দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বছর প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্তি উপলক্ষে সারাদেশেই নানা কর্মসূচি পালন করছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST