সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই কাঠের ছবি তোলতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত।

Reporter Name / ২১৪৯ Time View
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ

 শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে চোরাই কাঠের ছবি তোলতে দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন । ঘটনাটি ঘটেছে ১মে সোমবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরনদুধনই বাজারে । ওই দুই সাংবাদিক হলেন, গ্লোবাল টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মুহাম্মদ আবু হেলাল ও মানবকন্ঠের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি জিয়াউল হক। জানা গেছে, গত শনিবার কালবৈশাখী ঝড়ে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সামাজিক বনের গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়। কালবৈশাখীর তান্ডবে শতশত গাছপালা উপড়ে পড়ে। নিয়ম অনুযায়ী উপড়ে পড়া গাছ সংশ্লিষ্ট ফরেস্ট বিট অফিসে সংরক্ষণের কথা। পরে এসব গাছ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে একভাগ, অপরভাগ অংশিদারের মাঝে বিতরন করার কথা। কিন্তু এখানে তা না করে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের যোগসাজশে অংশিদারদের মাধ্যমে চোরাইভাবে সরাসরি কাঠ বিক্রি করা হচ্ছে। সোমবার বিকাল চারটায় গুরুচরনদুধনই গ্রামের আবুল কাশেমর বাড়িতে রাখা প্রায় দুইশ সিএফটি চোরাই কাঠের ছবি তোলতে যান ওই দুইজন সাংবাদিক। এসময় আবুল কাশেমসহ তার লোকজন ওই দুই সাংবাদিককে ছবি তোলতে বাঁধা দেন এবং তাদের লাঞ্চিত করে। এসময় ওই দুই সাংবাদিক রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু চোরাই কাঠগুলো উদ্ধারের ব্যবস্থা গ্রহন করা হয়নি। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, চোরাই কাঠ উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সাংবাদিক জিয়াউল হক ৪ জন সহ ৭০/৮০ জনকে বিবাদী অজ্ঞাতনামা আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST