সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১ কৃষক খুন

Reporter Name / ২৩৩০ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৪:৫৬ পূর্বাহ্ণ

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে আব্দুর রফিক (৬০)নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রফিক ওই গ্রামের মৃত শাহ ফকির মিয়ার ছেলে।নিহতের পারিবার সুত্রে জানা গেছে, রফিকের সাথে প্রতিবেশী কেনা মিয়া, উমেদ আলী এবং আঙ্গুর মিয়া গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার আব্দুর রফিক একটি মামলায় জামিনে আসেন। পরে লোক মুখে জানতে পারে তার নামে আরো একটি মামলা দায়ের হয়েছে। মামলার কথা শুনে বৃহস্পতিবার রাতে রফিক ঘর থেকে বের হয়ে রাতে আর বাড়ীতে ফিরে আসেনি। শুক্রবার সকালে গ্রামের একটি কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় রফিকের লাশ দেখতে পায় গ্রামবাসীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রফিকের লাশ উদ্ধার করে। নিহত রফিকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যার চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। রফিকের স্ত্রী অবুলা বেগম তার স্বামীকে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বছির আহমেদ বাদল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST