সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে অধ্যক্ষ অপসারণের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

Reporter Name / ২১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৪:৩৮ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলার জমশেদ আলী মেমোরিয়াল কলেজের অধ‍্যক্ষকে দুর্নীতিবাজ ও স্বাক্ষর জালকারী উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা। শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কটি ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়। এসময় কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল অভিযুক্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজা ও নতুন সভাপতির পদত্যাগের দাবি করেন এবং আগামী ১০মে বুধবার বিকালে গণজমায়েত কর্মসূচি ঘোষনা করেন। পরে বিভিন্ন স্লোগান দিতে দিতে অবরোধকারীরা অধ্যক্ষের কুশপুত্তলিকাদাহ করে। কর্মসূচিতে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে প্রায় হাজার খানেক মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে লছমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যানের মধ্যে সমাজ সেবক আব্দুল সাত্তার মাষ্টার, আলমগীর হোসেন মাষ্টার, এংরাজ আলী মেম্বার, কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, সমাজসেবক আব্দুল করিম মিষ্টার, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সমাজসেবক আবু হানিফ, সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এব্যাপারে অধ‍্যক্ষ শহিদুল ইসলাম রেজা বলেন, ২০১৮ সালে সভাপতি পদ থেকে অব‍্যহতি পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ করে আসছেন। তাছাড়া প্রতিষ্ঠানটির নতুন সভাপতির নিয়োগ প্রক্রিয়া যথাযথ আইন মেনেই করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, কলেজের কিছু দাবি- দাওয়া নিয়ে সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনালের নেতৃত্বে মানববন্ধনের পর শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে শেরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST