শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শিবপুরে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

Reporter Name / ১৭০৬ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ণ

 নরসিংদী জেলা কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর শিবপুরে কৃষকের জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (৭ মে) দুপুরে সাধারচর ইউনিয়নের সৈদের খোলা এলাকায় এক কৃষকের জমির ধান কেটে দেন তারা। নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন ও শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার নেতৃত্বে ধান কাটায় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক মোল্লা, সাধারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির, দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল হক জ্বিলহজ্ব, সিনিয়র সহভাপতি মো. রেদুয়ানুল হক রাফি, জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শুভ ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের আহ্বানে শিবপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। অসহায় কৃষকদের ধান কেটে দেয়ার এই কার্যক্রম অব্যাহত থাকবে। যদি কোন কৃষক অর্থের অভাবে ধান কাটতে না পারলে ছাত্রলীগের পক্ষ থেকে ধান কেটে দেয়ার ঘোষণা দেন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST