নরসিংদী জেলা থেকে নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৮ এপ্রিল) বিকালে উপজেলা মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এস এস খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহসীন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল । শিবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোমেন খান,কোষাধ্যক্ষ মো.আজমল হোসেন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক মো. মাহবুব খান,দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. এনামুল হক শাহিন,নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, ডালিম খান, শেখ মানিক, খন্দকার আমির হোসেন, আবিলসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা ও দোয়া মাহফিলের পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা মিলনায়তনের গেটে এসে শেষ হয়।