সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাহজাদপুরে বীজ, সার ও কম্বাইন্ড হারভেস্টর মেশিন বিতরণ

Reporter Name / ২৪৯৯ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ

 (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ৯ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে এবং শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ৯টি ফসলের বীজ ও সার বিতরণ করেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় বিনামূল্যে সরিষা ৮ হাজার ২৩০ জন, গম ১ হাজার জন, ভুট্টা ৫০ জন, সূর্যমুখী ২০ জন, চীনা বাদাম ৭০ জন, শীতকালীন পেঁয়াজ ৩০, শীতকালীন মুগডাল ৫০ জন, মসুর ৩০ জন ও খেসারি ১৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। আরো জানা গেছে, রবি মৌসুমে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়। পরে সমন্মিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় দুজন কৃষকের মাঝে ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টর মেশিন বিতরণ করা হয়। বিতারণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাসিব আহমেদ খা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST