মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo রামগতিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকানে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি! Logo সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা Logo নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ Logo বাংলাদেশ প্রেসক্লাবে,ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত

বেনাপোল শার্শা প্রতিনিধি / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:২৬ পূর্বাহ্ণ

, : যশোরের শার্শায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার তিন আসামিকে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক নারী (৩৮) গত ১৫ জুন শার্শা থানায় পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ঘরের শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে এক আসামি তাকে ধর্ষণ করে। পরে অন্য আসামিরা তাকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি গণধর্ষণ মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার ঘটনার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেন। পুলিশ জানায়, শার্শা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার তিন আসামি— মো. হাসিব আল হাসান (১৯), আঃ রহমান ওরফে ইমন (২৪) এবং মেহেদী হাসান টুটুল (২৫)-কে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের ১৫ জুন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে শার্শা থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST