বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বকশীগঞ্জে মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান Logo শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শার উলশীর যদুনাথপুরের জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ

  খোরশেদ আলম, শার্শা সংবাদদাতা : যশোরের শার্শার উলাশীর জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এছাড়াও যশোরের ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন তিনি। ২৭ এপ্রিল সোমবার ২০২৬ ইং তারিখে  বেলা ১১ টা ৩৫ মিনিটের সময়, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্থান- যশোরের শার্শা উপজেলার উলাশীতে যদুনাথপুর এলাকার জিয়া খাল এর প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পুন:খননের কার্যক্রম-কর্মসূচির অংশ হিসাবে মাটি কেটে শুভ উদ্বোধন করেছেন বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।  এদিন উদ্বোধনের আগ মুহূর্তে যশোর বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, যশোরের কৃতি সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৮৫, যশোর – ১ ( শার্শা ) আসন এর সংসদ সদস্য বর্তমান এমপি মাওলানা আজিজুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী এবং সংবাদকর্মীরা। এসময় সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন। এদিন জিয়া খাল পুনঃখনন উদ্বোধনস্থলে স্থানীয় সাংবাদিকরা উচ্চ আওয়াজে বেনাপোলবাসীর প্রাণের দাবি একটি আধুনিক হাসপাতালের দাবিতে, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে তিনার নিকট বেনাপোলে হসপিটালের দাবির কথা জানালে, প্রধানমন্ত্রী সেই দাবিকে গুরুত্ব দিয়ে বেনাপোলে হাসপাতাল স্থাপনের আশ্বাস দেন এবং মাইকে ঘোষণার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ প্রদান করেন। এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বেনাপোলবাসীর দীর্ঘদিনের কষ্ট লাভের একটি আশার আলো। এরপর তিনি যশোর জেলা সদর উদ্দেশ্যে রওনা দিয়ে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এবং যশোরের ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।  এছাড়াও তিনি এদিন বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য রাখেন। উল্লেখ্য:- ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি প্রথম ১৯৭৬ সালের ১লা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে খননের উদ্বোধন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST