শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শা সীমান্তে এক কোটি ২০ লাখ টাকার স্বর্ণেরবার জব্দ

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৭১৬ Time View
Update : শনিবার, ৬ মে, ২০২৩, ৩:১১ পূর্বাহ্ণ

ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরবার জব্দ করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন।
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল স্বর্ণের বারগুলো জব্দ করেন।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে এক সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের নিকট সন্দেহজনক ভাবে একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে ভারতে দিকে চলে যায়। পরে পোটলাটি তল্লাশি করে তার মধ্য থেকে ১কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST