সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ১২৭৮ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১:০০ অপরাহ্ণ

 নরসিংদী জেলা প্রতিনিধি– রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন, অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোন সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনিন অস্থায়ী পূজা মন্ডপের প্রতিমা বিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারনে ছিড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতৃবৃন্দদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিন্তু এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে মিথ্যা, বানোয়াট, কাল্পনিকভাবে উস্কানি মূলক তথ্য প্রচার করেছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্তে জানা গেছে অসম্পূর্ণ প্যান্ডেলের কাপড় পানি জমার কারণে ভাড়ি হওয়ায় ছিড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি ও করা হয়েছে। এবছর রায়পুরায় চলমান সকল পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফেসবুকে প্রচারিত প্যান্ডেল ছিড়ার ব্যাপারটি মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কান্তি সাহা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST