সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাণীনগরে মোল্লা ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধনঃ

Reporter Name / ২২৪৫ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ২:২৯ পূর্বাহ্ণ

 আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ) জেলা প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে দুই দিনব্যাপি মোল্লা ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের আফতাব নগর মোল্লাবাড়ি প্রাঙ্গনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ঢাকা পিজি হাসপাতালের সাবেক অধ্যাপক ডা: মতিউর রহমান মোল্লার সার্বিক সহযোগীতায় মোল্লা পরিবার ফ্রি এ ক্যাম্পের আয়োজন করেন। ডা: মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকিসহ বিভিন্ন চিকিৎসা অনুষদের বিশেষজ্ঞ চিকিৎসকগন। আয়োজকরা জানান, দুই দিনব্যাপি ফ্রি এ মেডিকেল ক্যাম্পে প্রায় ৪ হাজার নারী-পুরুষ ও শিশুদের ডেন্টাল, ওরাল ক্যান্সার, ঠোট কাটা, গাইনি, সার্জারী, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ প্রায় ২০ জন চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST