বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাজাপুরে এসিল্যান্ডের বাসায় দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Reporter Name / ১৪৭৬ Time View
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ১:০২ অপরাহ্ণ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সরকারী কর্মকর্তার (এসিল্যান্ড) বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে মেইন গেটের তালা এবং রুমের দরজার রাউন্ড লক ভেঙে ভিতরে প্রবেশ করে সকল আলমীরার মালামাল তছনচ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু মুঠোফোনে গনমাধ্যমকে জানান, তিনি উপজেলার মেডিকেল মোড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেননা। অসুস্থ্য বাবার চিকিৎসা করাতে ছুটি নিয়ে গত ১৮ আগস্ট থেকে ঢাকায় অবস্থান করছেন। আগামী ৩ সেপ্টেম্বর রাজাপুরে কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে তার। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘বাসায় কেউ না থাকার এমনটা হয়েছে। প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে আমরা বিষয়টি জানতে পারি। ঘরে থাকা ২৫ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোররা। এ ঘটনায় রাতে রাজাপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে, তবে কাউকে আটক বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST