মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রওশন ডট অরগ ও পুদিনা এক্সপ্রেসের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ২৪৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ২:৩৫ পূর্বাহ্ণ

 সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ২০শে এপ্রিল ২০২২-এ চট্টগ্রামের আগ্রাবাদস্থ মোহাম্মদিয়া তাহিমুল নুরানি মাদ্রাসায় সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।পুদিনা এক্সপ্রেসের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান “রওশন ডট অরগ”। এতে উপস্থিত ছিলেন পুদিনা এক্সপ্রেসের এডমিন মহিবুল হাসান পারভেজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য এডভোকেট মীর শফিকুল কবির বিজন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি জিয়াউল হাসান খসরু,, বিশিস্ট সমাজসেবক ও শিল্পী জুয়েলার্সের স্বত্তাধিকারী বাবলু দেবনাথ, “ আমরা ক জন মুজিব সেনা” চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, ছাত্রনেতা বিজয় বড়ুয়া, আবু ওবায়েদ, হামজা আহমেদ প্রমুখ। পুদিনা এক্সপ্রেসের এডমিন পারভেজ তার বক্তৃতায় বলেন, ” পুদিনা এক্সপ্রেস একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ হলেও এটি ধীরে ধীরে সামাজিক সংগঠনে পরিণত হচ্ছে। তথাকথিত গ্রুপভিত্তিক পূর্ণমিলনীর নামে অপ্রয়োজনীয় আনন্দের জন্য অর্থ ব্যয় না করে সমাজের সুবিধাবঞ্চিতদের সহযোগীতা করে আনন্দ করা আরো মহৎ ও তাৎপর্যপূর্ণ। তিনি তার বক্তব্য পূর্ণ সহযোগীতার জন্য রওশন ডট অরগ এবং এর চেয়ারম্যান ফয়সাল শরীফকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। দোয়া মাহফিলে চট্টগ্রাম চেম্বারস অফ কমার্সের প্রথম ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট দানবীর ও শিল্পপতি মরহুম আজিম শরীফ-এর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতমের পর বিশেষ মোনাজাতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দেশ-জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীর জন্য দোয়া করা হয়। মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন তাহিমুল নুরানি মাদ্রাসার পরিচালক ও প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST