সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের শ্রেষ্ঠ ওসি নির্ধাচিত হলেন বেনাপোল পোর্ট থানার মো: কামাল হোসেন ভূঁইয়া ও শ্রেষ্ঠ এস আই রাজু আহম্মেদ

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৮২৭ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ

 যশোর জেলা পুলিশের কল্যাণ সভায়, জেলার ০৯ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া। ১১ এপ্রিল মঙ্গলবার যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম এই সন্মাননা সনদ প্রদান করেন। এ সময় জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন একই থানায় কর্মরত রাজু আহম্মেদ। সন্মাননা প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। সূত্রে জানা যায়, ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া ২০২২ ইং সনের ফেব্রুয়ারী মাসে বেনাপোল পোর্টথানায় যোগদান করার পর থেকে মাদক, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায়, জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন। অপরদিকে, অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতিতে সাফল্য অর্জন করায়, রাজু আহম্মেদ’কে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। সন্মাননা সনদ পেয়ে ওসি কামাল হোসেন ভূঁইয়া সাক্ষাতে সাংবাদিকদের জানান, শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেলো। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি, সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেবো। থানায় এসে কোনো মানুষ যাতে বলতে না পারে পুলিশ খারাপ! পুলিশ হবে জনগণের বন্ধু, যশোর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার পোর্ট থানার সকল এসআই, এএসআই, কনস্টেবল সহ আমার সহকর্মী অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অপর এক সাক্ষাতে এসআই রাজু আহম্মেদ বলেন, যে কোন পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয়, আগামীতে সেবার মান বাড়িয়ে পুলিশ এবং সেবা গ্রহিতার মধ্যে সুসম্পর্ক গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST