শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোরের বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে পাচারকারীসহ ৪৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি

মুস্তাফিজুর রহমান স্টাফ রিপোর্টার / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ণ

 

গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ২৩০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির নিয়মিত টহলদল সীমান্তে টহলরত অবস্থায় ২নং ঘিবা গ্রামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে টহল দল জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হওয়ায় তার মাথার বস্তা তল্লাশী করা হয়। পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তির নিকট হতে ৪৩ কেজি গাঁজা এবং ০১ টি মোবাইল উদ্ধার করে। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ জাহাঙ্গীর আলম বাবু (২৯), পিতা- মৃত আব্দুল খালেক, গ্রামঃ রঘুনাথপুর, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর। আটককৃত গাঁজাসহ মোবাইল এর সর্বমোট সিজার মূল্য ১,৬০,৫০০/- (এক লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST