মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বছরের ১ম দিনে বই বিতরণ

Reporter Name / ৩৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি . ময়মনসিংহের প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সারাদেশের না আজ বৃহস্পতিবার ১জানুয়ারি ২০২৬ ই পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের মধ্যে এবছর বই উৎসব পালন ব্যতীত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে নিজ পাঠ্যক্রম অনুযায়ী বই সংগ্রহ করে। ময়মনসিংহ জিলাস্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে পাঠ্যবই বিতরণকালে অভিভাবকগণের সক্রিয় উপস্থিতি পরিলক্ষিত হয়। সার্বিক বিতরণ পরিস্থিতি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন। ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এদিন সকালে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে পেরে নিজ উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে এবং একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ প্রদান করেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে সারাদেশে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখের বেশি। এর মধ্যে শতভাগই সরবরাহ করা হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব বই পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে কিছু বইয়ের সংকট থাকলেও এনসিটিবি সূত্রে জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST