রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

Reporter Name / ৩২৫ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের তারাকান্দায় জমির জমাকে কেন্দ্র করে হত্যা মামলার পলাতক অভিযুক্ত বদিউজ্জামান বদি(৫২)কে ময়মনসিংহ র্যাব ১৪কর্তৃক গ্রেফতার করা হয়। এজাহারের বিবরন মতে, বাদী ইকবাল হোসেন (৫৪), পিতা-মৃত-আব্দুল খালেক, সাং-পশ্চিম মালিডাঙ্গা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ ও বিবাদীদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ সহ মামলা চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ১২ আগস্ট ২০২৫খ্রি. দুপুর আনুমানিক ০২:২০ ঘটিকায় ডিসিষ্ট সোহাগ মিয়া(২০) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম মালিডাঙ্গা সাকিনস্থ সুরুজ মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছামাত্রই ধৃত অভিযু্ক্ত সহ এজাহার নামীয় অভিযুক্তগণ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের পথরোধ করে চার দিকে ঘেরাও করে ধারালো রাম দা, লোহার রড, সলফি, চাইনিজ কুড়াল দিয়ে অতর্কিত আক্রমণ করে। ভিকটিমের চিৎকার শুনে বাদী সহ অন্যান্য সাক্ষীগণ ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় ভিকটিমের পিতা-ইকবাল হোসেন(৫৪) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ:১৭ আগস্ট ২৫খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর থেকে র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়। ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিপিএসসি, র‌্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা এর সহায়তায় ২৬ অক্টোবর ২০২৫খ্রিঃ দুপুর অনুমান ১৩:৪৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সোহাগ মিয়া (২০) হত্যা মামলার ২ নং এজাহারনামীয় পলাতক অভিযুক্ত মোঃ বদিউজ্জামান বদি (৬২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। আরও উল্লেখ্য যে, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল উক্ত মামলার ৭ নং এজাহার নামীয় পলাতক আসামী মামুনুর রশিদ(৩৫) কে গত ২৩ আগস্ট ২৫খ্রিঃ আনুমানিক ১৮:১০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST