বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহ বিসিএস এর প্রার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন

Reporter Name / ৬৫৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:০২ অপরাহ্ণ

 মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহে আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে সারাদেশের নেয় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট। বিভাগীয় ময়মনসিংহ অঞ্চলের ৩০ হাজার ৩৮১জন পরীক্ষার্থীর আসন বিন্যস্ত হয়েছে সদরের ২৮টি কেন্দ্রে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় তথ্যসূত্রে জানা যায়, ময়মনসিংহ-সহ দেশের মোট ৮টি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে একযোগে এ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠান এবং পরীক্ষা হলের সুশৃংখল পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে হলভিত্তিক হল প্রধান ও আহ্বায়ক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল। দুই ঘন্টার এ পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। পূর্ব নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সকল প্রার্থী হলে প্রবেশ করার সুযোগ থাকে। এরপর পরীক্ষার হলে প্রবেশের সকল গেইট/ফটক বন্ধ করে দেয়া হয়। তাছাড়া প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের জন্য সকাল ৮টায় গেইট খুলে দেওয়া হয়। ময়মনসিংহ নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহী, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নটরডেম কলেজ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মহাকালী গার্লস স্কুল ও কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল, হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল (এমআইএস), মোমেনশাহী ডি.এস. কামিল (এম এ) মাদ্রাসা, মৃত্যুঞ্জয় স্কুল, মুসলিম হাই স্কুল-সহ মোট আটাশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST