শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

মির্জাপুর বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭০০ Time View
Update : শনিবার, ১৩ মে, ২০২৩, ৩:২১ পূর্বাহ্ণ

 নরসিংদী থেকে রায়পুরায় উপজেলা বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত বক্তব্য রাখছেন রায়পুরা থানার সেক্টর অফিসার সাব ইন্সপেক্টর মো,নাসির উদ্দিন। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) বিকালে রায়পুরা থানা পুলিশের আয়োজনে মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাহমুদাবাদ মিস্ত্রি বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাহমুদাবাদ একতা মানবসেবা সংগঠনের কর্মীবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়পুরা থানার সেকেন্ড সাব আফিসার ইন্সপেক্টর মো নাসির উদ্দীন। আরও বক্তব্য রাখেন,রায়পুরা উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়েক সম্পাদক মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর এলাহী, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম, মির্জাপুর ইউপি সদস্য উজ্জ্বল মিয়া ও ডা আসাদ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST