বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রামে ৬ মাসে বন্ধ ৯১ পোশাক কারখানা Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভেন্টিলেশনে সালমান রুশদি, দিচ্ছেন না কোনো সাড়া

Reporter Name / ২৪৫৭ Time View
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার স্বীকার বুকারজয়ী লেখক সালমান রুশদিকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছে, তিনি কথা বলতে পারছেন না এবং তিনি হয়তো একটি চোখ হারাবেন। সালমান রুশদির শারীরিক অবস্থার বিষয়ে এক বিবৃতিতে এসব জানিয়েছেন তার এজেন্ট। খবর বিবিসি।

১৯৮৮ সালে প্রকাশিত দ্য সাটানিক ভার্সের জন্য বহু বছর ধরেই তিনি কট্টর ইসলামপন্থিদের হুমকি পেয়ে আসছিলেন।শুক্রবার নিউইয়র্কে একটি অনুষ্ঠান চলাকালেই তার ওপর হামলা হয়। হামলার পর পুলিশ হাদি মাতার নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে। নিউইয়র্ক পুলিশ বলছে, ওই যুবক অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে সালমান রুশদিকে কোপাতে শুরু করে।

তার এজেন্ট বলছেন, সালমান সম্ভবত একটি চোখ হারাবেন; তার হাতের স্নায়ুগুলো বিচ্ছিন্ন হয়েছে এবং লিভারও ক্ষত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে রুশদির গলায় ও পেটে অন্তত একটি করে আঘাত রয়েছে। হামলার পর তাকে হেলিকপ্টারে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঞ্চে যিনি সালমান রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনিও সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর অনুষ্ঠানে উপস্থিত অন্যরা ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলে, পরে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিসক রুশদি ১৯৮১ সালে মিডনাইটস চিল্ড্রেন দিয়ে নজর কাড়েন। শুধু যুক্তরাজ্যেই বইটির ১০ লাখ কপি বিক্রি হয়। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তার চতুর্থ বই দ্য স্যাটানিক ভার্স। এ বই প্রকাশের পর প্রায় ১০ বছর তাকে আত্মগোপনে থাকতে হয়। তার এ বইটির জাপানি ও ইতালিয় ভাষায় অনুবাদকের ওপরও হামলা চালানো হয়। রুশদিবিরোধী বিক্ষোভ থেকে সংঘাতে ভারতে বেশ কজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST