শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঈদ মোবারক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা Logo মা হারানোর অব্যক্ত আর্তনাদ “মা, তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই এতিম” বিশেষ প্রতিবেদকঃ Logo পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক হযরত আলীর সরকার সাগর Logo সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ Logo রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অঝোরে কাঁদলেন হাজার ও মানুষ Logo নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার Logo আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক Logo সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সাংবাদিক সংস্থার ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান Logo সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লে. জেনারেল মনোজ পাণ্ডে

Reporter Name / ২৪১৯ Time View
Update : রবিবার, ১ মে, ২০২২, ৩:৩৩ পূর্বাহ্ণ

-হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃভারতীয় সেনাবাহিনীর ২৯তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে তিনি সহকারী সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়।এনডিটিভির খবরে বলা হয়, আগামী ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ১ মে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মনোজ পাণ্ডে।ভারতীয় সংবাদ সংস্থা এনএনআই জানিয়েছে, প্রথমবার কোনো প্রকৌশলী ভারতের সেনাপ্রধান হতে চলেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র মনোজ পাণ্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন।২০০১ সালে জম্মু কাশ্মীরে পশ্চিম সীমান্তে অপারেশন পরাক্রমে একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডার ছিলেন তিনি। দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় জাতিসংঘ মিশনে প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।৩৯ বছরের সামরিক কর্মজীবনে মনোজ পাণ্ডে নেতৃত্ব দিয়েছেন পশ্চিমাঞ্চলীয় ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, লাইন অব কন্ট্রোলে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং লাদাখ সেক্টরের একটি মাউন্টেইন ডিভিশন। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেয়ার আগে লেফটেন্যান্ড মনোজ পাণ্ডে আন্দামান ও নিকোবরের কমান্ডার অব চিফ ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST