রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেপরোয়া গতির কভার্ডভ্যানের ধাক্কায় একই পরিবারের পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বন্দরটিলায়।

Reporter Name / ২৬৮৯ Time View
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ

 মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ এই রমজানের খুশির ঈদের কেনাকাটা করার জন্য রিক্সাযোগে স্বস্ত্রী সহ নয় মাসের নবজাতক চার বছরের দুই ছেলেকে নিয়ে মার্কেটে যাচ্ছিলেন পরিবারটি। পথিমধ্যে কন্টেইনার লরির ধাক্কায় চাপা পড়ার ঘটনা¯’ঘটে আবু ছালেহ্ সিকদার (৩৫), নয় মাসের নবজাতক আব্দুল্লাহ্ আল মমিন’র মর্মান্তিক মৃত্যু হয়। চার বছরের ছেলে ও ছেলের মা, গাড়ীর ধাক্কায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুহুর্তের মধ্যে স্বামী সন্তানকে হারিয়ে নির্বাক প্রায় মনিরা আক্তার কলি। ঘটনার সূত্রে জানা যায় যে, গত ৯ এপ্রিল আনুমানিক ১১টা ২০ মিনিটের সময় নগরীর ইপিজেড বন্দরটিলার শাহ্ প্লাজা মার্কেটের সামনে রিক্সা আরোহী যাত্রীদের পণ্যবাহী লরি চট্টমেট্রো-ঢ-৬১-০১৭৯ নম্বর গাড়ীটি পিছনে থেকে যাত্রীবাহী রিক্সাকে চাপা দিলে ঘটনা¯’লে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়, নিহত আবু ছালেহ্ সিকদার এর গ্রামের বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা থানার পূর্ব গোটাবাছা গ্রামে। সে ইপিজেড এর এইচকেডি গার্মেন্টস্ এর একজন শ্রমিক। উক্ত লরি গাড়ীটি ইপিজেড থানা হেফাজতে রয়েছে। উৎসুক জনতা গাড়ীর ড্রাইভারকে মারধর করে গাড়ী ভাংচুর করে। ইপিজেড থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা¯’লে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। ড্রাইভারকে গুরুত্বর অবস্তায় ইপিজেড থানা পুলিশ চমেক হাসপাতালে প্রেরণ করে। ইপিজেড থানা সূত্রে জানা যায় বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পরবর্তীতে নিহতদের ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST