মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ Logo রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, অঝোরে কাঁদলেন হাজার ও মানুষ Logo নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার Logo আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক Logo সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সাংবাদিক সংস্থার ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান Logo সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন Logo চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন Logo সাপাহারে খালাসের দাম বৃদ্ধিতে বিরোধ, দেড় শতাধিক ধান্য আড়তে কেনা-বেঁচা বন্ধ Logo কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে কারণ দর্শানোর নোটিশ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ Logo মাদক সেবনে বাধা, মীরসরাইয়ে ছেলের পিটুনিতে বৃদ্ধ বাবার মৃত্যু
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলের পুটখালী সীমান্তে ১o টি স্বর্ণেরবারসহ ২ পাচারকারী আটক

Reporter Name / ২২৫৯ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৯ অপরাহ্ণ

 

মোস্তাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১.১৬৬ কেজি (১০০ ভরি) ওজনের ১০ পিস স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেলসহ হাবিবুর রহমান (২৯) ও আক্তারুল ইসলাম (২৫) নামে ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র একটি টহল দল তাদেরকে আটক করে।

আটক হাবিবুর বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে ও আক্তারুল একই গ্রামের আবু বক্করের ছেলে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০২ আর পিলার হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানার ইছাপুর খালপাড় জামে মসজিদ এর পার্শ্বে কাঁচা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১৬৬ কেজি (১০০ ভরি) ওজনের মোট ১০ পিস স্বর্ণের বার ও ১ টি মোটরসাইকেলসহ উক্ত স্বর্ণের বারগুলো আসামীদের পরিহিত জিন্স প্যান্টের সামনের পকেটের ভিতর কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। তারা উক্ত স্বর্ণের বারগুলো যশোর জেলার বাগআঁচরা বাজার থেকে জনৈক ব্যক্তির নিকট হতে সংগ্রহ করেছে কিন্তু কার নিকট হতে সংগ্রহ করেছে তার নাম জানেনা। ধৃত আসামীদ্বয় স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল।
যার আনুমানিক সিজার মূল্য-৮৬,২০,০০০/- টাকা।
আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে তিনি জানান।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ০৭ (সাত) বারে ০৯ জন আসামীসহ সর্বমোট ১৪ কেজি ০৭৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য- ৯,৭২,১৯,৩৫১/- (নয় কোটি বাহাত্তর লক্ষ উনিশ হাজার তিনশত একান্ন ) টাকা । সাত বারের মধ্যে আগস্ট ২০২২ মাসেই ০৪ (চার) বার এবং সেপ্টেম্বর-২০২২ মাসে ০১ (এক) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপরতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST