বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর Logo বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ মহিলা যাত্রী আটক

Reporter Name / ২৫৫৩ Time View
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২, ১:১২ অপরাহ্ণ

 মোস্তাফিজুর রহমান ,বেনাপোল প্রতিনিধিঃ যশোর বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার মার্কিন ডলারসহ জেরিন সুলতানা (৩৫) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৯ জুলাই রাত আটটার দিকে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে। আটক জেরিন সুলতানা ঢাকার সাভারের দেনডাবর গ্রামের নাজিম উদ্দিন এর মেয়ে। যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত ফেরত বাংলাদেশি এক নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক এর নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি টহলদল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেন। পরে ওই নারী পাসপোর্ট যাত্রী কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে সন্ধ্যার দিকে টার্মিনালের সামনে আসলে তাকে চেকপোস্ট বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যার বাংলাদেশি মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের কোলকাতার মারকুইজ স্ট্রীট এলাকার গোপাল নামের এক হন্ডি ব্যবসায়ীর ক্যারিয়ার হিসেবে এই নারী কাজ করে থাকে। গোপাল ওই নারীকে বিভিন্নভাবে প্ররোচিত করে ল্যাগেজ এবং শরীরে লুকানো অবস্থায় এ ডলারগুলো বাংলাদেশে প্রেরণ করে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST