রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে গাঁজা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ২৬৫৯ Time View
Update : শনিবার, ৪ জুন, ২০২২, ২:১৬ পূর্বাহ্ণ

 কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত ও যশোর কোতোয়ালি এলাকা থেকে পৃথক অভিযানে ৬ কেজি ৫শ’ গ্রাম গাঁজা সহ ৫ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। শুক্রবার (৩ জুন) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সাইদুল রহমান (৩২), পিতা- মঞ্জুর আলী, ইমাদুল ইসলাম (৩৫), পিতা মৃত- তাহাজ্জুত আলী, মেহেদী হাসান (৩৬), পিতা- শাহ জামান, সর্বসাং- মানকিয়া, (৪) আরিফ হোসেন (৩৪), পিতা- মজনু হোসেন, সাং- রঘুনাথপুর ও মশিয়ার রহমান (৪৭), পিতা মৃত- নিসার আলী, সাং- মানকিয়া সর্বথানা- বেনাপোল পোর্ট থানা। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান ও এসআই নিতাই চন্দ্র দাসদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম অভিযান বেনাপোল এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ তাদের গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকাদ্রব্যের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। অপরদিকে, ডিবি যশোরের এসআই সোলাইমান আক্কাস ও এসআই শেখ আবু হাসানদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালী এলাকা হতে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা সহ মশিয়ারকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪৫ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST