শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ পালিত

Reporter Name / ৭১০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ

মোঃ মোস্তাফিজুর রহমান, বেনাপোলঃ প্রতিনিধিঃ স্থলবন্দর বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ পালিত হয়েছে। কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি এই শ্লোগানে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে ২৬/০১/২০২৫( রবিবার) সকালে বেনাপোল কাস্টমস হাউসে অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মুজিদ।তিনি বলেন, কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। বহির্বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমসও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি  আনয়নে তার ঐতিহ্যগত ভূমিকা ও ভবিষ্যৎ প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জনাব শেখ আবু ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান,  যুগ্ম-কমিশনার হাফিজুর রহমান, যুগ্ম-কমিশনার সুশান্ত পাল ও  বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান।  এ সময় সেমিনারে অংশ নেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST