শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল সীমান্তে ১৭টি স্বর্ণের বারসহ সহ আটক ১

মোস্তফিজুর রহমান, বেনাপোল প্রতিসিথি / ১৭২৩ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ণ

 ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২.৮২৯ কেজি ওজনের ১৭ টি স্বর্ণের বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার (২৭ মে) সকাল ৯টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) যৌথ অভিযান পরিচালনা করে এই স্বর্ণের চালানটি আটক করতে সক্ষম হয়। আটক মিকাইল হোসেন পিন্টু বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে। সকালে বিজিবি কতৃক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, একটি বড় স্বর্ণের চালান যশোর শহর হতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে যশোর রিজিয়নের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বেনাপোল পোর্ট থানাধীন খলশী বাজার গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন খলশী বাজার গ্রামস্থ মাঠ হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে থাকা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় স্কসটেপ দ্বারা মোড়ানো ১৭ টি স্বর্ণে বার উদ্ধার করা হয়। যার ওজন ২.৮২৯ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ২,৮২,৯০,০০০/- (দুই কোটি বিরাশি লক্ষ নব্বই হাজার) টাকা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলো বলে জানায়। এ সময় তার কাছ হতে চোরাচালানানে ব্যবহৃত আলামত হিসেবে ০১ টি মোবাইল সেট জব্দ করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি জানান, ভারতে পাচারের সময় বেনাপোল খলশী বাজার থেকে বিজিবির সদস্যরা ১৭টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST