সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১২৭৫ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ

 বেনাপোলে মাছের ঘের থেকে অহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বেনাপোল পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার বিকালে বেনাপোল বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। নিহত অহিদুল ইসলাম বেনাপোল সীমান্তের চাত্রের বিল এলাকার আক্তার মাহমুদ বাবলুর মাছের ঘেরে গার্ডের কাজ করতেন এবং একই সাথে সে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। গত ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন অহিদুল ইসলাম। নিখোঁজের একদিন পরে গতকাল দুপুরে মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার হলে অহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে দাবি জানিয়ে খুনিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার লক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতাকর্মিরা। এসময় উপস্থিত ছিলেন,

 

 

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, যুগ্ম্ন আহ্বায়ক জনি হায়দার, শার্শা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সিনিয়র যগ্ম আহ্বায়ক রাজ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম্ন আহ্বায়ক সাগর, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন ও সনি, কৃষক দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বাধীন হলেও আওয়ামীলীগের খুনি সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় পরিকল্পিত হত্যা সহ অপকর্ম চালিয়ে যাচ্ছে। অতিদ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে প্রশাসনের প্রতি হুশিয়ারী দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST