বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রামে ৬ মাসে বন্ধ ৯১ পোশাক কারখানা Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

বেতাগীতে জামায়েত ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৫৯২ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ

। ‎ ‎মোঃ রিপন হাওলাদার বেতাগী উপজেলা প্রতিনিধিঃ ‎ ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় বেতাগী পৌর অডিটোরিয়াম মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব ডা. সুলতান আহমেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আফজালুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। মাওলানা আবু জাফর মো. সালেহ, সাবেক জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা।মো. আসাদুজ্জামান আল মামুন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, বামনা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান। এম. হাসিবুর রহমান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরগুনা জেলা শাখা। সমাবেশে বক্তারা বলেন, দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ ও যোগ্য নেতৃত্বের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার আমীর জনাব সাইদুল ইসলাম সোহরাব এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন। সমাবেশে বক্তারা জনগণের প্রতি আহ্বান জানান, আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট সমাবেশে অংশ নেওয়া উপজেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। এসময় তারা বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এ জন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST